গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া সংলগ্ন বাশেঁর সাঁকোটি মেরামতের
উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাকোঁ
দিয়ে প্রতিদিন প্রায় ২/৩ হাজার মানুষ চলাচল করে। প্রায় ১৫০ মিটার দীর্ঘ এই সাকোঁটি
বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকায় ইদ্রিস পাড়া, নাসির সরদার পাড়া ও ১ নং বেপারী পাড়া
এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন।
গ্রামের
মানুষজন চলাচলের পাশাপাশি স্থানীয় কৃষকরা এই সাকোঁ দিয়েই কৃষিপণ্য বাজারে আনা নেওয়া
করেন। ফলে সাকোঁটি ভেঙে যাওয়ায় তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছিল। বৃহস্পতিবার
(১০ জুলাই) দুপুরে সাঁকোটির মেরামতের কাজ সরেজমিনে পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।
এ
সময় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি বিলাস বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক বেপারীসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোয়ালন্দ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, দুই-তিন দিন আগে স্থানীয়
গণ্যমান্য ব্যাক্তি বর্গের কাছে ও বিভিন্ন মিডিয়ায় জানতে পারি এই বাঁশের সাঁকো দিয়ে
অনেক লোকজন যাতায়াত করে। বর্ষার শুরুতেই বাঁশগুলো পুরোনো হয়ে যাওয়ায় এটি বিভিন্ন স্থানে
ভেঙ্গে গিয়েছিলো, এই জন্য দ্রুত সাঁকোটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া গুরুত্বপূর্ণ
এই সাঁকো দিয়ে প্রতিদিন দুইটি কলেজ, দুইটি উচ্চ বিদ্যালয় এবং দুইটি সরকারি প্রাথমিক
ও কিন্ডার গার্টেন স্কুলের
অনেক
শিক্ষার্থী যাতায়াত করে, কৃষি নির্ভর অনেক পরিবার আছে যারা কৃষিপণ্য আনা নেওয়া করেন
তাদের দূর্ভোগ লাঘবে আমরা প্রাথমিকভাবে মেরামত করে দিচ্ছি। সামনে ২-৩ দিনের মধ্যে সাঁকোটি
মেরামতের কাজটি সম্পন্ন হবে আশা করছি।
তিনি
আরো বলেন, সাঁকোটির এখানে স্থায়ী ব্রিজের জন্য আবেদন করেছি। স্থানীয়দের মতে, সাকোঁটির
দ্রুত সংস্কার সম্পন্ন হলে বহুদিনের দুর্ভোগের অবসান হবে এবং মানুষের যাতায়াত ব্যবস্থায় ভালো হবে।
আকাশজমিন/আরআর