সিরাজগঞ্জ প্রতিনিধি / : 236
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক দেলবার হোসেন মহুরি
ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সে উপজেলার মানিকচাপুর গ্রামের বাসিন্দা ও অবের আলীর ছেলে।
ঘটনাটি নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপ পরিদর্শক মো. লুৎফর রহমান।
বৃহস্পতিবার
(১০ জুলাই) রাত আনুমানিক ১০টায় দিকে এ দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ- রানীরহাট আঞ্চলিক সড়কের
হাসান রোড নামক স্থান।
তাড়াশ
থানার উপ পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, দেলবার হোসেন মহুরি বৃহস্পতিবার রাত আনুমানিক
১০টার দিকে তার নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে তাড়াশ- রানীরহাট
আঞ্চলিক সড়কের হাসান রোড নামক স্থানে বৃষ্টিতে নুয়ে পড়া একটি ইউক্যালেপটিস গাছের সাথে
সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হোন। পরবর্তীতে স্থানীয়রা
তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে খবর দেন। পরে পুলিশ এসে পরিবারের কাছে লাশ হস্তান্তর
করেন।
আকাশজমিন/আরআর