ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ২:৪১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক দেলবার হোসেন মহুরি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সে উপজেলার মানিকচাপুর গ্রামের বাসিন্দা ও অবের আলীর ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপ পরিদর্শক মো. লুৎফর রহমান।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত আনুমানিক ১০টায় দিকে এ দুর্ঘটনা‌টি ঘ‌টে, তাড়াশ- রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড নামক স্থান।

তাড়াশ থানার উপ পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, দেলবার হোসেন মহুরি বৃহস্পতিবার রাত আনুমা‌নিক ১০টার দি‌কে তার নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে তাড়াশ- রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড নামক স্থানে বৃষ্টিতে নুয়ে পড়া একটি ইউক্যালেপটিস গাছের সাথে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থে‌কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হোন। পরবর্তী‌তে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে খবর দেন। পরে পুলিশ এসে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

আকাশজমিন/আরআর

 

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর