ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ২:৪৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় হাসান আলী (৫০) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই)  সকালে উপজেলার ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইজিবাইক চালক যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেআলী গ্রামের জবেদ আলী সরদারের পুত্র। নিহতের শ্বশুর আজহার আলী জানান, জবেদ আলী আমার বাড়িতে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান তার লাশ পাওয়া গেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তাকে হত্যা করে ফেলে গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর