ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কিসাস পদ্ধতিতে হত্যাকারীদের বিচার দাবি ঝালকাঠির শিক্ষার্থীদের


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৩:০১ পিএম

ঝালকাঠি  প্রতিনিধি

কিসাস পদ্ধতিতে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন ঝালকাঠির সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেছেন, পদ্ধতিতে বিচার হলে ভবিষ্যতে কেউ এমন ভয়ঙ্কর অপরাধ করার সাহস পাবে না। শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, এটা কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড নয়এটা বর্বরতা। আমরা কিসাস পদ্ধতিতে (‎হত্যার ধরন অনুসারে দোষীদের একই কায়দায় শাস্তি দেওয়া।) বিচার চাই। যেভাবে সোহাগকে পাথর দিয়ে মারা হয়েছে, ঠিক সেভাবেই হত্যাকারীদের শাস্তি দিতে হবে। পদ্ধতিতে বিচার হলে ভবিষ্যতে কেউ এমন ভয়ঙ্কর অপরাধ করার সাহস পাবে না।


তারা আরও অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে জড়িতরা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সদস্য। বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে কিসাস অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা স্বর্ণা।  উল্লেখ্য, গত জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই হত্যাকাণ্ড ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জন যুবক মিলে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বড় পাথর দিয়ে মাথায় আঘাত করছে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর