ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৪:২৫ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিন চরটেকি এলাকায় শুক্রবার (১১ জুলাই) বিকেলে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে নৌকাডুবি ঘটনায় নিখোঁজ নীহা আক্তার (৯) নামে এক শিশুর মরদেহ শনিবার (১২ জুলাই) দুপুরে উদ্ধার করা হয়েছে। নিহত নীহা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে।

জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের সদর উপজেলার ব্যবসায়ী আবদুর রহমান তার পরিবার নিয়ে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ এলাকা বেড়াতে যান। সেখানে গিয়ে ছোট্ট নৌকা ভাড়া করে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভ্রমনে হন। ভ্রমনের একপর্যায়ে ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। বিষয়টি উপস্থিত স্থানীয় লোকজন দেখতে পেয়ে আবদুর রহমান, তার স্ত্রী নীপা আক্তার ও বড় মেয়ে নীলা আক্তারকে উদ্ধার করেন। তবে এসময় আবদুর রহমানের ছোট মেয়ে নীহা আক্তারকে উদ্ধার করতে পারেনি। তিনজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নীলা আক্তার (১৭) কে মৃত ঘোষণা করেন। আর এদিকে নিখোঁজ হওয়া নীহা আক্তারকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ শুরু করে। কিন্তু রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। পরে শনিবার (১২ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আবার উদ্ধার অভিযান শুরু করে। দুপুরের দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় নীহা আক্তারের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন,কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

এদিকে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন নিরাপত্তা জনিত কারণে পর্যটকদের  চরটেকী বেড়িবাঁধে শনিবার (১২ জুলাই) থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানা যায়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর