ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

আগে মিছিল করতে লোক পেতাম না, এখন মঞ্চে জায়গা পাই না: দুলু


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৮ পিএম

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গত ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পেতাম না, এখন মঞ্চে জায়গা পাই না। যারা আগে অন্যায় অপরাধ করেছে, তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। শহীদ জিয়াউর রহমান বিএনপিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের দলে স্থান দেয়নি। তারেক রহমানও বিএনপিতে কোনো অপরাধী, সন্ত্রাসী, খুনিদের জায়গা দেবে না।

শনিবান (১১ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৮ বছর বিএনপিকে ধ্বংস করতে নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে। যেন বিএনপি দেশ থেকে চিরতরে নিঃশেষ হয়ে যায়। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হামলা করে পুঙ্গ করা হয়েছে। বর্তমানে বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই, যারা নির্যাতনের স্বীকার হননি। বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির এখনও ক্ষমতায় না যেতেই নানা চক্রান্ত করা হচ্ছে।

তিনি বলেন, পিআর না ফিয়ার নির্বাচন চাই জনগণ। বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির এখনও ক্ষমতায় না যেতেই নানা চক্রান্তের শিকার হচ্ছে। সকল চক্রান্তের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শ্রমিকরা ভূমিকা পালন করেছেন। ছাত্ররা যখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে, তখন একজন ভ্যান চালক সিএনজি, অটোতে করে তাকে হাসপাতালে নিয়ে গেছেন। একজন রিকশাচালক তার গাড়িতে করে জীবনের ঝুঁকি নিয়ে ক্লিনিকে ভর্তি করেছেন। শ্রমিকদের অর্থের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ৫ আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও শ্রমিক কুলিদের রক্তে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।

নাটোর জেলা যুবদলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বক্তব্যে রাখেন- কেন্দ্রীয় বিএনপির শ্রকিকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম এ হাফিজ, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি ও বিএনপির নেতা  এম সাইদুর রহমান বিটলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর