ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নান্দাইলে এসএসসি পরীক্ষায় যমজ বোনের জিপিএ -৫ অর্জন


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৬:০২ পিএম

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে যমজ দুই বোন নওশিন নাহার ঐশি নওরীন নাহার শশী দুজনই এবার এসএসসি পরীক্ষায় জিপিএ- পেয়েছে। দুজনই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পেয়েছে। উপজেলার মুশল্লী ইউনিয়নের পালাহার গ্রামের বাসিন্দা মো. আব্দুল হান্নান কামরুন্নাহার বেগম দম্পতির মেয়ে তারা। চার বোনের মধ্যে তারা বড়।

 

প্রাপ্ত ফলাফলের মধ্যে ১৩০০ নাম্বারের মধ্যে ঐশি পেয়েছে ১২১০ শশী পেয়েছে ১২১৫। যমজ দুই বোনের এমন ঈর্ষনীয় সাফল্যে পিতামাতা,শিক্ষক,সহপাঠী এলাকাবাসী সবাই খুশি। বাবা আব্দুল হান্নান স্থানীয় মুশল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দুই মেয়েকে তার বিদ্যালয়ে পড়িয়েছেন। এরপর নান্দাইল সদরের পাইলট বালিকা বিদ্যালয়ে ভর্তি করান।

 

ঐশি শশী জানায়,খুবই খুশি লাগছে আমাদের।আমরা রুটিন মাফিক পড়াশোনা করেছি। কখনো পড়াশোনায় ফাঁকি দেইনি। পড়াশোনার বিষয়ে তারা শিক্ষকের সহযোগীতা পেয়েছেন।  ভবিষ্যতে তাদের চিকিৎসক হওয়ার ইচ্ছা।  তারা জানান পরীক্ষায় ভালো করতে হলে পড়তে হবে, এটাই মূল কথা।

 

তাদের বাবা আব্দুল হান্নান বলেন, আমার যমজ দুই মেয়েই খুবই মেধাবী। তাদের এই ফলাফলে খুশি আমার পরিবার। দুইটি মেয়ে সামনের দিকে আরও ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা করি। 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক জানান,দুই বোন ছিল মেধাবী।তাদের সাফল্যে আমরা গর্বিত। তিনি জানান,তারা পড়াশোনায় খুব মনোযোগী ছিল। যমজ দুই বোনকে লেখাপড়ায় যতটুকু পেরেছেন, তারা সহযোগিতা করেছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর