ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ১০:০৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বিগত আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে।

সুস্থ-স্বাভাবিক পরিবেশ কে বা কারা অস্থির করে তুলছে, এটা আমরা জানি।আজ (শনিবার, ১২ জুলাই) বিকেলে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

 

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার বলেছি, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এর পরও কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না, তা সরকারের কাছেই প্রশ্ন। যুবদলের একজন কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে, কিন্তু নিয়ে কেউ কথা বলছে না।

অথচ বিএনপি নিয়ে কথা বললে, বলা হয় আমরা লাশের রাজনীতি করছি। তিনি আরো বলেন, ‘তিন মাস আগে বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এখন সেই সনদের বাস্তবায়ন সরকারের ওপর নির্ভর করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, ‘ইস্যুবিহীন বিষয়গুলোকে ইস্যু বানিয়ে কেউ কেউ অস্থিরতা তৈরি করছে। প্রশাসনের ভেতরেও এখনো বিগত সরকারের দোসররা রয়ে গেছে। নতুন করে কেউ আবার ভূতের মতো যুক্ত হয়েছে কি না, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর