ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ধনু নদীতে যৌথ বাহিনীর অভিযান, ড্রেজার জব্দ


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৬:০৯ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

ধনু নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (১২ জুলাই) সকাল থেকে দিনব্যাপী ধনু নদের নেত্রকোণার খালিয়াজুরী কিশোরগঞ্জের ইটনা এলাকায় অভিযান চালানো হয়। রবিবার (১৩ জুলাই) খালিয়াজুরী সহকারী কমিশনার (ভূমি) এম.. কাদের তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.. কাদের, ইটনা উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকসহ সেনাবাহিনী, থানা পুলিশ নৌ-পুলিশ সদস্যরা অংশ নেন। তবে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা তাদের ডেজার মেশিন বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলে। শেষে বিকেল ৩টার দিকে ইটনা উপজেলার ধনপুর বাজার সংলগ্ন ধনু নদে একটি বৃহদাকৃতির ড্রেজার মেশিন পাওয়া যায়। অভিযান টের পেয়ে ড্রেজার মেশিনটি ফেলে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে এটি জব্দ করা হয়।

খালিয়াজুরী সহকারী কমিশনার (ভূমি) এম.. কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী ডেজার জব্দে ওইদিন ব্যাপক অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে অনেকেই ড্রেজার মেশিন লুকিয়ে ফেলে। তবে একটি বড় আকৃতির ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ড্রেজার মেশিনটির চাবি, ইঞ্জিন পার্টস, গিয়ার বক্স, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ড্রেজার মেশিনের কিছু যন্ত্রাংশ অকার্যকর করে ফেলা হয়, যাতে ভবিষ্যতে তা ব্যবহারযোগ্য না থাকে। জব্দ করা মেশিনটি স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

নদী রক্ষা পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর