গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী
জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ
ঘাট থানার পৌর ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মো. মামুন
মিয়া (৪২)।
থানা
পুলিশ সূত্রে জানা যায়, ১২ জুলাই শনিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে গোয়ালন্দ বাস
স্ট্যান্ড যাত্রী ছাউনীর সামনে হতে তাকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার
করা হয়।
এ
বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামির
বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।
আকাশজমিন/আরআর