ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

গোয়ালন্দ ২১ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৬:৩০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ একজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব‍্যবসায়ী হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পৌর ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১২ জুলাই শনিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে গোয়ালন্দ বাস স্ট‍্যান্ড যাত্রী ছাউনীর সামনে হতে তাকে ২১ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর