ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

আমতলীতে সড়ক দুর্ঘটনায় সান কোম্পানীর সেলসম্যান নিহত


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৬:৫৪ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী-পটুয়াখালী মহাসড়কে গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপের চাপায় মোটর সাইকেল চালক সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে চুনাখালী সেতুতে। জানাগেছে, সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু পটুয়াখালী থেকে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী সেতুতে একটি মাহেন্দ্রকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতেই পড়ে যায়। এ সময় পটুয়াখালীগামী গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপ মোটর সাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু মারা যায়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক তাকে মৃত্যু ঘোষনা করেছেন। নিহত হিমাদ্রী কুন্ডুর বাড়ী নওগা জেলার নওগা সদর উপজেলার পাড় নওগা গ্রামে। তার বাবার নাম অভিজিৎ কুন্ডু।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মোটর সাইকেলটি একটি মাহেন্দ্র গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর পড়ে যায়। ওই সময়ে পটুয়াখালীগামী একটি গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপ পড়ে যাওয়া মোটর সাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, মোটর সাইকেল চালককে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন। আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার স্বজনরা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর