দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
বরিশাল-ঢাকা
মহাসড়ক গৌরনদীতে বাস এবং মোটর সাইকেলের মুখোমুখি সং-ঘর্ষ গুরুতর আ-হত হয়ে পটুয়াখালীর
দশমিনা উপজেলার মোঃশাকিল হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সারে ১২ টার দিকে গৌরানদীতে বরিশাল-ঢাকা
মহাসড়কে এ ঘটনা ঘটে।
মৃত্যু
শাকিল হাওলাদার দশমিনা উপজেলার ১ নং রণগোপালদী ইউনিয়নের যৌতা গ্রামের হাওলাদার বাড়ি
কামাল হাওলাদারের বড়ো ছেলে। তিনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। জানা যায়,রবিবার
সকালে বাড়ি থেকে নিজে মোটরসাইকে চালিয়ে ঢাকায় যাওয়ার পথে বারোটার দিকে গৌরনদী এলাকায় বরিশাল ঢাকা গামী যাত্রীবাহীবাস তাজ ট্রাভেলের একটি
গাড়িতে মুখোমুখি সংঘর্ষে হয়,এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছে ভেঙ্গে যায়,আর শাকিল হাওলাদার
গুরতর আহত অবস্থায় পড়ে থাকে, পরে ওই স্থানের স্থানীয়ওরা তাৎক্ষণিক দুর্ঘটনার শব্দ
পেয়ে শাকিল হাওলাদার কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় গৌরনদী আশোকাঠি
হাসপাতালে নিয়ে যায়, পরে সেখানেই চিকিৎসাধীন মৃত্যু হয়।
গৌরনদী
হাইও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, রবিবার বেলা সাড়ে
১২ দিকে বরিশাল- ঢাকা গামী তাজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাকিল নামে একজন আহত হয়ে পরে
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ
বিষয় একটি অপমৃত মামলার প্রক্রিয়া দিন ।
আকাশজমিন/আরআর