ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরার আশাশুনিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৮:৩৬ পিএম

 সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার বয়স আনুমানিক (৬০)। রোববার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, উপজেলার শোভনালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শোলখালী গ্রামের জনৈক আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। 


বৃদ্ধা মহিলা মুসলিম পরিবারের, সে মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘুরে বেড়াচ্ছিল এবং না খেয়ে মৃত্যুবরণ করেছে এমনটাই ধারণা করেছে স্থানীয়রা ও থানা পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর