ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

নাটোরে যুব ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৯:০৪ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে থানা হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় চিপ জুডিশিয়াল আদালতের বিচারক আল-আমিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলা যুবদলের সদস্য শাকিবুল আলম সুলভ, মাইনুল ইসলাম বিপ্লব, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভুবন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান বকির সুইট, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সোহাস, মিল্টন, সুমন মেহেদী, সজীব, তানভীর, মালেক, আরিফ, চঞ্চল, লিটু, রাকিব ও বাপ্পি। ওই নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, ৮ এপ্রিল লালপুরে প্রেপ্তারের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন তাঁর অনুসারীরা। এ ঘটনায় বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লালপুর থানায় মামলা করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

রোববার মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপজেলা যুবদলের সদস্য শাকিবুল আলম সুলভ বলেন, এগুলো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। আমারা আইনিভাবে মোকাবিলা করব।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর