ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। নিহত গৃহবধূ উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী শাবানা (২৮)। নিহত শাবানা দুই সন্তানের জননী।

এটি একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করে নিহতের পিতা শাজাহান অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। গত কয়েকদিন যাবত শশুর আবুল হোসেন ঝগড়া করেছিলো এলাকার মানুষ সেইটা মিমাংসা করে দেয়। রোববার (১৩ জুলাই) রাত ৩ টার দিকে হঠাৎ ফোন পেয়ে তারা মেয়ের মৃত্যুর খবর পান।

অন্যদিকে স্বামী জাহিদুল দাবি করছে, আমার মাথায় একটি আঘাত আছে। আমি রাত ১২ টার দিকে দোকান থেকে আসলে আমার স্ত্রী আমাকে ওষুধ খাওয়ান। আর আমাকে বলে তুমি না বাঁচলে আমিও বাঁচবোনা। কিছুক্ষণ পরে আমার ঘুম ভাঙ্গলে দেখি আমার বৌ ফাঁস নিছে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই সুকান্ত রায় জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। স্বামী ও নয় বছরের ছেলে ঘরের বাঁশের ধন্না থেকে কাঁচি দিয়ে কেটে লাশ নামিয়েছে বলে শুনেছি। সোমবার (১৪ জুলাই) সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর