ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফরিদপুরে জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৮:৪০ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ঢাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রদল ও ফরিদপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার  বিকেল ৫ টায় ফরিদপুর জেলা ছাত্রদলের  সভাপতি সৈয়দ আদনান হোসেন সভাপতিত্বে ‌ বিক্ষোভ মিছিলটি ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের মোড় থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত শেষ করে একটি সমাবেশের সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, ফজলুল হামিদ তামিম, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক জিতু খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিমু,সহ জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের  অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন একটি মহল সুপরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এ অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা মাঠে ছিল, আছে, থাকবে।গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুস্থ পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফিরিয়ে আনার ক্ষেত্রে  সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর