ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

ঢাকার সমাবেশ সফল করতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ ও পথসভা


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৮:৪৩ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষে প্রচার প্রচারণার অংশ হিসেবে  বাংলাদেশ জামায়েত ইসলামী কটিয়াদী  উপজেলা  শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার  বিকালে থানার মোড়   থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণ  রোডে সংক্ষিপ্ত পথসভা মঅনুষ্ঠিত হয়।


পথসভায় বক্তব্য রাখেন উপজেলা  জামায়াতের আমীর অধ্যাপক  মোজাম্মেল হক জোযারদার,  সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান  শফিকুল ইসলাম মোড়ল, মাহমুদুল হাসান, সাইদুল ইসলাম বিএসসি প্রমুখ নেতৃবৃন্দ।  

 

মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও দাঁড়িপাল্লা নিয়ে অংশ গ্রহণ করেন। পথসভায় অধ্যক্ষ মোজাম্মেল হক জোয়ারদার বলেন, জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার শেষ করতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করলেই কেবল মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।


এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার বজায় রেখে স্লোগান দেওয়ার আহ্বান জানান। বক্তারা জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়নে সকলকে আগামী ১৯ জুলাই ঢাকায় সমাবেশে অংশ গ্রহণের আহ্বান জানান।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর