ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিনাজপুরে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের বহির্বিভাগ কার্যক্রম শুরু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৪:২৬ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

জিয়া হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জিয়া হার্ট ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা ১৯৯২ সালের ১৬ জুন প্রতিষ্ঠা করেন প্রয়াত মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক এমপি। ২০০৩ সালের ২৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০০ শয্যাবিশিষ্ট ‘জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার এর প্রথম পর্যায়ের (৫০ শয্যা) কার্যক্রম উদ্বোধন করেন।

প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি হৃদরোগ বিষয়ক চিকিৎসা যেমন ক্লোজ হার্ট সার্জারি, এনজিওগ্রাম, পিটিসিএ, ওপেন হার্ট সার্জারি ছাড়াও শিশু কার্ডিওলজি, নিউরো মেডিসিন ও সার্জারি, অর্থোপেডিক সার্জারি, গাইনী ও অবস্, ফিজিওথেরাপি, ডেন্টাল বিভাগসহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছে।

হৃদরোগ চিকিৎসার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর নামে একটি নতুন উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে ২০২২ সালের ১৭ জুন বহির্বিভাগ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক।

বর্তমানে চালু হওয়া বহির্বিভাগের কার্যক্রমে রোগীরা ৫০ টাকা মূল্যমানের একটি টিকিটে দুইবার চিকিৎসা নিতে পারবেন। বহির্বিভাগ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার এবং সরকারি ছুটির দিনে এ সেবা বন্ধ থাকবে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজিক্যাল পরীক্ষা স্বল্পমূল্যে এবং মানসম্পন্নভাবে করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে নিরাপদ প্রসব কেন্দ্র ও ডে কেয়ার সার্জারি বিভাগ চালুর পরিকল্পনার কথাও জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ। স্বাগত বক্তব্য দেন যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর