ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভৈরবে চার হাজার ইয়াবাসহ দুই নারী আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

 ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। আটককৃতরা হলো-মীনারা বেগম ( ৪০) ও রেখা বেগম ( ৩৭)। ১৪ জুলাই সোমবার দুপুরে শহরের দুর্জয় মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।   

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে  পঞ্চবটী বউবাজার এলাকার মিলন মিয়ার স্ত্রী রেখা বেগম ও জগন্নাথপুর রেলগেইট এলাকার সিরাজ মিয়ার স্ত্রী মীনারা বেগমকে আটক করা হয়। পরে দুই নারীর দেহ তল্লাশি করে প্রত্যাকের হেফাজতে রাখা ২হাজার পিস করে মোট ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।



 এ ব্যাপারে আটককৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপর্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। উদ্ধার করা ইয়াবার বাজার মুল্য ১২লাখ টাকা। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর