গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী
জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ
ঘাট থানার পৌর ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়া গ্রামের মৃত নিয়ামত আলী মোল্লা ওরফে দৌলতদিয়া
সামচু মাষ্টার পাড়ার বাসিন্দা পালিত পিতা ছলেমান শেখের ছেলে মো. ফজলে রাব্বি (২০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোয়ালন্দ থানার দৌলতদিয়া পূর্ব পাড়া পুলিশ বক্সের সামনে হতে তাকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আকাশজমিন/আরআর