ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট

বাংলাদেশের খেলার হাফ টাইমে বদলে গেল ম্যাচ ভেন্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৬:৩৭ পিএম

ক্রীড়া ডেস্কঃ

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বিচিত্র ঘটনা ঘটেছে। ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে। আন্তর্জাতিক ম্যাচ দুই ভেন্যুতে হওয়ার ঘটনা বাংলাদেশে নেই। ফুটবল বিশ্বে আছে কি না দেখার বিষয়।

 

আজ মঙ্গলবার বিকেল তিনটায় বাংলাদেশ-ভুটান ম্যাচ শুরু হয়েছিল। প্রথমার্ধ শেষে বাংলাদেশ - গোলে এগিয়ে ছিল। এরপর বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এক ঘণ্টা অপেক্ষা করা হয়। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরেও মাঠ খেলার অনুপযুক্ত ছিল। এজন্য দুই দলের সঙ্গে আলোচনা করে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে আজই সন্ধ্যা পৌনে সাতটায় দ্বিতীয়ার্ধ আয়োজনের সিদ্ধান্ত হয়।


কিংস অ্যারেনার অনুশীলন মাঠ স্টেডিয়ামের পাশেই অবস্থিত। সেটি টার্ফের তৈরি হওয়ায় সেখানে পানি জমে না। অস্ট্রেলিয়ার মতো দলও সেখানে অনুশীলন করেছে। চলমান বর্ষা মৌসুমে প্রতিদিনই বৃষ্টির আনাগোনা রয়েছে। এতে কিংস অ্যারেনায় মাঠ কাদা হচ্ছে। সেই কাদা মাঠে খেলছিলেন ফুটবলাররা। এতে ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কাও দেখা দিচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর