ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির পরিচিতি ও দোয়া মাহফিল


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৬:৫৩ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর সম্মানিত উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যগণের পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১ টায়  সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর কার্যালয় ( উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ) এ উক্ত পরিচিতি ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

 

তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছা: পপি খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, তাড়াইল, কিশোরগঞ্জ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদুল হাসান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, তাড়াইল, কিশোরগঞ্জ, জিয়াউর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, তাড়াইল, কিশোরগঞ্জ ও পূবালী ব্যাংক লিঃ তাড়াইল শাখার ব্যবস্থাপক।

 

উপদেষ্টাগণের মাঝে উপস্থিত ছিলেন, মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, মো. রবিউল ইসলাম টাইফুন, সাবেক সভাপতি, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মনিরুল হক আজহার, সাবেক চেয়ারম্যান, ৫নং দামিহা ইউনিয়ন পরিষদ।

 

সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর কার্যকরী কমিটি হতে উপস্থিত ছিলেন, সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সহ-সভাপতি, মো. শরিফুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. তাহের উদ্দিন ভূইয়া, মো. আব্দুল ওয়াদুদ ফারুক, আব্দুল হাকিম রানা, সাধারণ সম্পাদক, মো. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আনোয়ার হোসাইন জুয়েল, সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুল মোমেন, অর্থ সম্পাদক, মো. আব্দুল হাই ভুইয়া, দপ্তর সম্পাদক, মো. বাচ্চু ভূইয়া বুরুজ, ও সম্মানিত সদস্য, মো. মতিউর রহমান ভূইয়া, মো. ইদ্রিস আলী, হাজী মো. হাফিজ উদ্দিন।


সাধারণ সদস্যগণ হতে উপস্থিত ছিলেন, হাজী মো. হাফিজ উদ্দিন, মো. মজিবুল হক পলাশ, মো. রোকন মিয়া, মাও. জুবায়ের, আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন, ছাদেকুর রহমান রতন, হুমায়ুন রশিদ জুয়েল। তাছাড়া দোয়া মাহফিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ও উপজেলার সকল রাজনৈতিক দলের প্রধান নেতৃবৃন্দসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর