ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ১০:১০ পিএম

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলে বারী (২৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছেন। নিহত ফজলে বারী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের আব্দুল্লাহ হিল বাকি ফরিদের ছেলে। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১ টার দিকে কটিয়াদী উপজেলা মসুয়া ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে রুমা আক্তারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন।বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে রুমা আক্তার তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুল্লাহ হিল বাকি ফরিদ জানান, আমার ছেলে ফজলে বারী কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আমার ছেলে বিবাহিত, তার স্ত্রী রয়েছে। ফজলে বারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া রহমান জানান, ইলেকট্রিশিয়ান ফজলে বারীকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের বিদ্যুৎ কর্মী ফজলে বারী বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান। তাকে পোস্টমডেম ছাড়া দাফন করার জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে পরিবার। থানায় একটি অপমৃত্য মামলা রুজুু করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর