ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

শ্যামনগরে ছাত্রদল নেতা আবুর দখলে ১ হাজার বিঘা জমির ঘের


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ১০:১৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরের প্যান্ডামিক ফিশারিজের মালিক ও সাবেক সচিব এ. এম. সাইদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে লিজের টাকা না দিয়ে উল্টো মৎস্যঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমির মালিকরা একত্রিত হয়ে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অভিযোগ করে বলেন, প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ এক হাজার বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হারির টাকা পরিশোধ না করে এখন জমি জবরদখলের চেষ্টা করছে। জমির মালিকরা টাকা দাবি করলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এবং হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ঘের দখলে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, গামছা মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান বকুল শতাধিক লাঠিয়াল মোতায়েন করেছে।


জমির মালিক আবুল কাশেম মোড়ল, মোঃ আব্দুল হালিম জানান, লিজের মেয়াদ শেষ হলেও ঘের ফেরত দেওয়া হচ্ছে না উল্টো গুণ্ডা বাহিনী দিয়ে স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে।  মানববন্ধন শেষে ঘের দখলমুক্ত করণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমির মালিক আবুল কাশেম মোড়ল, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান, আলম মোল্লা, হাজী মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আনিসুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, সুভাষচন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও আরশাদ আলী প্রমুখ।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রজেক্টে বর্তমানে ১২ কোটি টাকার মাছ ছাড়া আছে। ব্যাংক লোন আছে ১৬ কোটি টাকা। আমি প্রজেক্টের মালিক সাইদ সাহেবের পক্ষে ঘের দেখাশোনা করছি। লাঠিয়াল বাহিনী নিয়োগ করার বিষয়টি সত্য নয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর