ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৩:৩৪ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ স্থলে ভাঙচুর চালানো হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় এনসিপি নেতাদের।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলার ঘটনা ঘটে। এই পার্কে বিকেলে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, পৌর পার্কের বিভিন্ন সড়ক থেকে লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিষ্ফোরণেরও শব্দ পাওয়া গেছে।

 

এর আগে পুলিশের গাড়িতে আগুন এবং ইউএনওর গাড়িতে হামলা চালিয়েছে তারা। ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ইতিমধ্যে গোপালগঞ্জে প্রবেশ করেছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভ থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর