ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৬:১৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে যমুনা গ্রুপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ ঘাট থানা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু বক্কার সিদ্দিক।  অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

উপস্হিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, স্বজন সমাবেশের সহ সভাপতি হুমায়ন আহমেদ, সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, মোহনা টিভির প্রতিনিধি মুহাম্মাদ আবুল হোসেন, দৈনিক বাংলার প্রতিনিধি মইনুল হক মৃধা, আজকের দর্পন প্রতিনিধি শাকিল আহমেদ, স্বজন সদস্য রেজাউল করিম প্রমুখ।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা সহ দেশের মঙ্গল কামনা এবং যুগান্তর পরিবারের সকল সদস্য, দেশব্যাপী যুগান্তরের সকল সাংবাদিক গোয়ালন্দ উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।


এ সম্পর্কিত আরো খবর