ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ২৪ ঘণ্টায় সর্বাধিক ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফসলের মাঠ


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৬:২২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। এতে বৃষ্টির পানি জমে বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী এক সপ্তাহব্যাপী হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রাবণের শুরুতে টানা ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে বীজতলা, মৌসুমী শাক সবজি জিরা ধানের খেত। দেখা দিয়েছে ব্যাপক জলাবদ্ধতা। অবশ্য জন্য কৃষক দায়ী করছেন, খাল নদী দখল যত্রতত্র অপরিকল্পিতভাবে পুকুর খননকে। এসব কারণে বৃষ্টির পানি মূল চলনবিলে প্রবেশ করতে না পারায় চরম জলাবদ্ধতায় তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। উপজলার মাধাইনগর, দেশীগ্রাম, তালম বারুহাস ইউনিয়নের মাঠগুলো বৃষ্টির পানিতে ডুবে গেছে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানি মাঠ থেকে খাল নদী দিয়ে চলনবিলে নামতে না পারায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রসাশন জরুরি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে আগামীতে রোপা আমন চাষে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে টানা বৃষ্টিতে তাড়াশ পৌর শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে, দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী নিম্নআয়ের মানুষ। 

তাড়াশ কৃষি অফিসসূত্র জানায়, উপজেলার বিভিন্ন মাঠে রয়েছে ১৬৬৩ হেক্টর জিরা ধান, ২৫১০ হেক্টর রোপা আমনসহ পাট সবজি মাঠ রয়েছে। তবে বৃষ্টিতে রোপা আমনের তেমন কোনো ক্ষতি হবে না। জলাবদ্ধতা প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও‌) নুসরাত জাহান বলেন, ‘জলাবদ্ধতার বিষয়টি ক্ষতিয়ে দেখছি। সংশ্লিষ্ট এলাকার লোকজন নিয়ে সমস্যার সমাধান করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর