ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

নাটোরে প্রায় ১৪ লাখ টাকা ব্যায়ে জুলাই স্মৃতি স্তম্ভের কাজের উদ্বোধন


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৭:০৪ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে প্রায় ১৪ লাখ টাকা ব্যায়ে জুলাই স্মৃতি স্তম্ভের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণ-গ্রন্থাগারের সামনে স্তম্ভের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আমজাদ হোসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার,জেলা বিএনপির সদস্য সচিব আসাদুর রহমান আসাদ, জেলা জামাতের আমির ডঃ মীর নুরুল ইসলামসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার জানান,১৮ ফুট  উচ্চতা এবং ছয় ফুট ব্যাসের ষ্টিলের অবকাঠামোটিতে গণঅভ্যুত্থানের শ্লোগান খোদাই করা থাকবে। কংক্রিটের বেদীর উপরে ষ্টিলের আবরণে গণঅভ্যুত্থানে নিহত নাটোরের জন শহিদের নাম লিখা থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ১৪ লাখ টাকা ব্যায়ে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়। আগামী ৫ই আগস্টের মধ্যে স্মৃতি স্তম্ভটি পুষ্প স্তবক অর্পণের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর