নাটোর প্রতিনিধি
নাটোরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই ) সকাল ১১ টার দিকে নাটোর আধুনিক স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় উপস্থিত ছিলেন , নাটোর সিভিল সার্জন মুক্তাদির, পুলিশ সুপার আমজাদ হোসেন, সড়ক ও নাটোর জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সহ জেলা প্রশাসনের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ। ৬টি উপজেলার প্রত্যেকটি থেকে ২টি করে দল এবং সদর উপজেলা থেকে ৪টি দল মোট ১৬ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।আগামী ৫ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।