ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা ধুলিহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৯:৪৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

 নানার বাড়িতে বেড়াতে যেয়ে পুকুরে পানিতে ডুবে খাদিজা নামে ৬ বছরের এক শিশুর কন্যার করুণ মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর  গ্রামের চায়ের দোকান দার মমিনুর রহমান মহিন গাজীর মেয়ে।

বিকালের দিকে সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামে নানার বাড়ীতে এই ঘটনা ঘটে। জানা গেছে, খাদিজা (৬) গতকাল বেলা ১২ টার সময় তার বোন আয়শা (৮ ) ও মায়ের সঙ্গে নানার বাড়ীতে বেড়াতে যায়। দুপুরে সময় নানার বাড়ির পাশে খাদিজা খেলাধুলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পানিতে পড়ে যায় ।

খাদিজাকে পানিতে ভাসতে দেখে তার বোন আয়শা তাকে উদ্ধার করতে যেয়ে সেও পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। খাদিজা ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন । আয়েশাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র চিকিৎসা সেবা নেন । সে এখন আশঙ্কা মুক্ত।

এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজরে দেখার জন্য শত শত নারী পুরুষ ভীড় জমায়। এদিকে শিশু খাদিজার করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শিশু খাদিজা পিতার বাড়ি ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তার মৃত্যু দেহ বিকাল চারটার নিয়ে যায়। তবে সম্প্রীতি বৃষ্টির ফলে ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সব কবরস্থান ডুবে যাওয়ার কারণে মৃত খাদিজার বসত ভিটায় উঁচু যায়গায় তাকে দাফন করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর