ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দশমিনায় তিন যুবলীগ নেতা গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৫:১০ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অপারেশন ডেভিল হান্টে ৩ যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই)প্রথম প্রহরের  উপজেলার বিভিন্ন স্থানে আসামিদের নিজ এলাকা থেকে থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৬ নং বাঁশাবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন (৫৩), বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন(৪০) ও ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহিন সিকদার (৪০)

থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে  ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ,ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী  আহত হয়। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত

১৩-০২-২৫ ইং রোজ বৃহস্পতিবার দশমিনা থানায় সাবেক এমপি সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি। পরে ১৭ জুলাই বৃহস্পতিবার প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচলন করে মামালার এজাহারের সন্দিগ্ধ আসামি নিজাম উদ্দীন, নাসির উদ্দীন ও শাহিন শিকদার কে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,অপারেশন ডেভিল হান্টে পরিচালনা করে আসামিদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর