ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জে হত্যা মামলার রায় ১৩ জনের যাবজ্জীবন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৫:২১ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ 

ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের আদালত। এ সময় প্রত্যেক দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষনা করে আদালত।



বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি ছয়জন পলাতক ছিলেন।  কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন এ বিষয়েটি নিশ্চিত করেছেন।



জানা গেছে, সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০১৬ সালের ২৩ মার্চ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাসট্যান্ড বাজারে ফার্মেসি থেকে ওষুধ আনতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সৈয়দ আলীর ওপর হামলা করেন।তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এ ঘটনায়  নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করেন। করিমগঞ্জ থানার তৎকালিন উপপুলিশ পরিদর্শক মো. শহর আলী অভিযোগপত্র আদালতে দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর