ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

রাজশাহীতে জুলাই যোদ্ধাকে লাখ টাকা শিক্ষা সহায়তা দিলো রুয়েট


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

জুলাই যোদ্ধার পাশে শিক্ষা সহায়তা নিয়ে দাঁড়ালো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রুয়েট হল রুমে আয়োজিত অনুষ্ঠানে জুলাই যোদ্ধার হাতে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। শিক্ষা সহায়তা পেলেন রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজের কৌশিক ইসলাম অপূর্ব। অনুষ্ঠানে রুয়েট পরিবারের পক্ষ হতে তার হাতে এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়। অপূর্ব গত বছরের ৫ আগস্ট দুপুরে রাজশাহী নগরীর আলপট্টি এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে যাবার পথে আবারও হামলার শিকার হন।

রুয়েট ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ আয়োজক কমিটির সভাপতি ও ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, জুলাই যোদ্ধাদের শিক্ষা সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। আগামীতে রাষ্ট্রসহ যে কোন প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্টদের জন্য জুলাই গনঅভ্যুত্থান দৃষ্টান্ত হয়ে থাকবে। এ আন্দোলনে শিক্ষা হলো, ভবিষ্যতের যে কোন সরকার স্বৈরাচারী মনোভাব ব্যক্ত করতে দ্বিতীয় বার তাদের পরিনতির কথা স্মরণ করবে।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। এসময় জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আন্দোলনে আহত ও অংশগ্রহণকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের স্মরণ করে বক্তব্য রাখেন রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও বৈষম্য দূরীকরণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ আয়োজক কমিটির সভাপতি ও ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলতি দায়িত্বের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

এসময় আরো উপস্থিত  ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) রুয়েটের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এদিন জুলাই আন্দোলন শীর্ষক আলোকচিত্র ও ২৪ জুলাই গণহত্যা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর