ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

নড়াইল জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৮:২২ পিএম

নড়াইল প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের বিরুদ্ধে কুরুচীপূর্ণ বক্তব্য এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইল জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার  (১৭  জুলাই ২০২৫) বিকালে নড়াইল চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে থেকে নড়াইল জেলা যুবদলের  আয়োজনে জেলা বি এন পি'র ও এর অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


বিক্ষোভ মিছিল শেষে নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের  সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

 এ সময় উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুঞ্জুরুল সাঈদ বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক ও যুবদল নেতা মুন্সী বায়োজিদ বিল্লাহ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ।


মিছিল থেকে তারা স্লোগান দেয়: 'দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার, ষড়যন্ত্র হয়নি শেষ-সজাগ থাকো বাংলাদেশ, ছাত্রদল সজাগ থাকবে-ষড়যন্ত্র রুখে দিবে।' এসময় বক্তারা সাম্প্রতীক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নস্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দ্রুত পরিস্থিতি উন্নয়নে সরকারকে হুশিয়ারি প্রদান করেন। বক্তারা যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর