ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জুলাই হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৯:২৬ পিএম

 সাতক্ষীরা প্রতিনিধি:

জুলাই হত্যাকান্ডের খুনিদের  বিচার ও ১৭ বছর যাবত নির্যাতন, নিপীড়ন ও জনগনের ভোটাধিকার হরনের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুরে  সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে ছাত্ররা  তুমি কে? আমি কে?  রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার,, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচির স্থান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আরাফাত রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিনের সঞ্চালনয়  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু, এনসিপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু,রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়

এসম বক্তারা বলেন আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে প্রমান হয়েছে আ'লীগ সন্ত্রাসী সংগঠন।  তারা ১৫ বছর জুলুম, খুন, হত্যাসহ যে জুলুম চালিয়েছে তার বিচার হতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে। এসময় এনসিপির নেতাকর্মীদের উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেফতারের আহ্বান জানান বক্তারা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর