ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না : রাশেদ প্রধান


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৩:৩১ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসন মেনে নেওয়া হবে না।  আজ (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলেন তিনি৷

 

রাশেদ প্রধান বলেন, গতবছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন৷  তিনি বলেছিলেন রাজাকার৷ সেই এক আন্দোলনে দিল্লির তিলক মালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছিল৷ নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে৷ ইতিহাস থেকে শিক্ষা নেন৷ ভুল করবেন না৷ 

তিনি আরও বলেন, নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না৷ আপনাদেরও জনতা বাংলা থেকে বিতাড়িত করে দেবে৷ আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না৷ বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না৷ আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি পাথর দিয়ে হত্যা দেখতে চাই না৷

রাশেদ প্রধান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে ভোট প্রবাসীদের ভোটাধিকার আদায়ের কথা বলছে, সেই দাবির সাথে আমার দল একমত৷ একইসাথে আমরা দুটি দাবি উত্থাপন করছিবাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি চলবে না৷ চলতে দেওয়া হবে না৷ তাদের নিষিদ্ধ করতে হবে৷ দ্বিতীয়ত ভারত থেকে পুশ ইন হচ্ছে। সীমান্তে হত্যা হচ্ছে৷ অতীতে আমার দেশের ফলাফল ওদিক থেকে নির্ধারণ হয়েছে৷ সুতরাং সকল মজলুমকে একত্রিত হতে হবে৷ বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসন মেনে নেওয়া হবে না৷ আগামীর বাংলাদেশ হবে ইসলাম কোরআনের বাংলাদেশ৷

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর