ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পটুয়াখালীতে সড়ক বেহাল : মানববন্ধনে ক্ষুব্ধ জনতা


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের কালাম মেম্বারের বাড়ি থেকে দক্ষিণ বাদুরা পর্যন্ত প্রায় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অবস্থায় চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। সড়ক সংস্কারের দাবিতে শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় চিতলাখালী গ্রামের বটতলা এলাকায় এক মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা।

 

  সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিসির পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী মো. বশির উদ্দিন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পটুয়াখালী জেলার যুগ্ন সদস্য সচিব আব্দুল আউয়াল হৃদয় সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। তারা দ্রুত সড়ক সংস্কারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “এটি আমাদের এলাকার অন্যতম প্রধান সড়ক। বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি আজ খানাখন্দে পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এটি কাঁদাপানিতে তলিয়ে যায়, ফলে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী যানবাহন এবং কৃষিপণ্য পরিবহনেও মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা।

 

বক্তারা আরও বলেন, “নির্বাচনের সময় নেতারা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সড়ক উন্নয়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি। এবার যদি দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সড়কটির উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর