ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দশমিনায় ডেভিল হান্টে গ্রেফতার ১


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা উপজেলায় অপারেশন ডেভিল হান্ডের অভিযানে মোঃ ইদ্রিস আহম্মেদ ভূইয়া (৭০)নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।  শনিবার ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের  বড় গোপালদী  বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে  রয়েছে।

 থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে  ইউনিয়ন বিএনপি' কাউন্সিল  চলাকালে আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।  ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। পরবর্তীতে ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের নং ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দশমিনা থানায় দশমিনা - গলাচিপার সাবেক এমপি দলটির ৪৮ নেতাকর্মী সহ অর্ধ শতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন

পরে এই ঘটনায় ১৮ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ অপারেশন ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে ওই ইউনিয়নের বড় গোপালদী বাজারের  বাজার মসজিদ থেকে নামাজ পরে বের হলে ইদ্রিস আহম্মেদ ভূইয়াকে গ্রেফতার করেন করা হয়। দশমিনা থানার (ওসি) আবদুল আলিম জানান,  অপারেশন ডেভিল হান্ট পরিচলন করে ইদ্রিস আহম্মেদ ভূইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে,বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর