ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দলের বিরুদ্ধেষড়যন্ত্রেরপ্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা যুবদল। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে মিছিলটি বের হয় এবং মুড়াপাড়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, ‘তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কটূক্তি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে, যা সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, ‘আমরা বিগত ১৭ বছর হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছাড়িনি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ স্বাধীন বাংলাদেশ। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না।

বক্তব্য দেন যুবদল নেতা সোহেল ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকারসহ অন্যরা। তারা বলেন, সরকার ভয়ের পরিবেশ তৈরি করে কণ্ঠরোধ করতে চায়, কিন্তু যুবদল রাজপথে থেকেই জবাব দেবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর