উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 349
উত্তরাঞ্চল প্রতিনিধি:
জুলাই
গণঅভ্যুত্থানে রাজশাহীর চার শহিদের স্মরণে
মহানগরীর সিএন্ডবি মোড়ে
চারটি জয়তুন বৃক্ষের চারা রোপণ করা
হয়েছে। শনিবার (১৯ জুলাই) জুলাই
শহিদদের স্মরণে ‘এক শহিদ, এক
বৃক্ষ’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও
সামাজিক বনবিভাগের উদ্যোগে চারাগুলো রোপণ করা হয়।
রোপন
করা প্রতিটি বৃক্ষের সাথে রয়েছে জুলাই
শহিদের একটি স্মৃতিফলক। এ
স্মৃতি ফলকে শহিদের পরিচয়
তুলে ধরা হয়েছে। পাশাপাশি
নির্দিষ্ট শহিদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা জানতে ফলকে কিউআর কোড
সন্নিবেশিত করা হয়েছে।
বৃক্ষরোপণ
শেষে একই স্থানে শহিদদের
জন্য দোয়া করা হয়।
এসময় জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর চার শহিদ, শহিদ
মো. সাকিব আনজুম, শহিদ ফিরোজ আহমেদ,
শহিদ মো. মিনারুল ইসলাম
এবং শহিদ মো. রায়হান
আলীর স্বজনদের পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা
প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও
ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান
শেষে সামাজিক বনবিভাগের পক্ষ থেকে মহানগরীর
২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১০টি করে ফলদ,
বনজ ও ওষধি বৃক্ষের
চারা বিতরণ করা হয়।
আকাশজমিন/আরআর