ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৫:২৮ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে দু’টি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৩৫৪ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বাদী হয়ে মামলাটি করেছেন।

এ মামলায় ৫৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে তিনশ’ জনকে। শনিবার বিকেল সোয়া তিনটায় গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি ছিল। এ পদযাত্রায় বাধা দিতে ওই দিন সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে আসামিরা ব্যারিকেড সৃষ্টি করে। সেখানে তারা উত্তেজনাপূর্ণ স্লোগান দিতে থাকে। ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আসামিরা সেখানে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুপুরের দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা ওই সড়ক দিয়ে গোপালগঞ্জে গিয়ে পদযাত্রা ও সভায় যোগ দেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর