ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ

পিতার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে পুত্রের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৮:৫৬ পিএম

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পিতার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান () নামে এক শিশু ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ঘটনা ঘটে।

বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যা অত্যন্ত দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে।

শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে পচানো (জাগ দেওয়া) পাট বোঝাই দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। শিশুটিও ঘোড়ার গাড়ির সাথে হেঁটে যাচ্ছিল। নদী থেকে কিছুদূর সামনে গেলে শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে চলে যায়। গাড়ির চাকা শিশুটির পেটের ওপর দিয়ে উঠে যায়। আশংকাজনক অবস্থায় সাদমানকে গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো আপত্তি না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর