ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ

পিতার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে পুত্রের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৮:৫৬ পিএম

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পিতার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান (৮) নামে এক শিশু ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যা অত্যন্ত দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে।

শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে পচানো (জাগ দেওয়া) পাট বোঝাই দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। শিশুটিও ঘোড়ার গাড়ির সাথে হেঁটে যাচ্ছিল। নদী থেকে কিছুদূর সামনে গেলে শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে চলে যায়। গাড়ির চাকা শিশুটির পেটের ওপর দিয়ে উঠে যায়। আশংকাজনক অবস্থায় সাদমানকে গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো আপত্তি না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর