ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ২০


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৯:০১ পিএম

নড়াইল  প্রতিনিধি

নড়াইলে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। শনিবার (১৯জুলাই) দুপুরে সদর উপজেলার চন্ডিবরপুর ইউপির গন্ধর্ব্যখালী গ্রামে ঘটনা ঘটে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতাল বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যখালী গ্রামের ইউপি সদস্য জাফর শেখ গ্রুপের সাথে একই গ্রামের রোস্তম আলী গ্রুপের মধ্যে দীর্ঘ ধরে গ্রাম্য বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার বিকালে জাফর শেখের সমর্থক জিল্লুর রহমান কে প্রতিপক্ষ রোস্তম আলী গ্রুপের লোকজন ব্যাপক মারধর করে। পরে তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার জের ধরে শনিবার দুপুরের দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় গ্রুপ স্থানীয় তৈরী ঢাল সড়কি,রাম দা, ইটপাটকেল,লাটিসোটা দেশীয় অস্ত্র নিয়ে  ঘন্টা ব্যাপি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। 

 আহতরা হলেন-আলমগীর শেখ (৪২),রহমান সরদার (৫৫), তানিয়া খানম (৩৪) মরজিনা বেগম (৩৫)এসকেন সরদার (৫৫),মহাসেন সরদার (৫৭) মাহিম (১৯) শহিদ আলী(৪৫) লিমন সরদার (২৫),শরিফুল মোল্যা (৪৫), রোস্তম সরদার (৫৫), কেসমত মোল্যা (২৭), শফিক মোল্যা (৩৫), রেহাব মোড়ল (২২),সাদ্দাম সিকদার (৩২), নুর ইসলাম (৪০) সৌরভ সিকদার (১৫) আহতদের  নড়াইল আধুনিক সদর  হাসপাতাল বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নড়াইল সদর থানার  অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলা দিলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর