ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

জুলাইয়ের গণভ্যুত্থানে নিহত শহীদ জিহাদের সমাধিতে পুস্পস্তপক অর্পন ও দোয়া মোনাজাত


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

জুলাইয়ের গণভ্যুত্থানে নিহত শহীদ জিহাদের সমাধিতে পুস্পস্তপক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা ছাত্রদল পরিবারের পক্ষ থেকে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক আবুল বশারের নেতৃত্বে পুস্পস্তবক করা হয়। বাদ জহুর শহীত জিহাদের বাবা পরিবারিক ভাবে কোরনখতম দোয়া মিলাদেও আয়োজন করেন নিজ বসত ঘরে।

নিহত শহীদ জিহাদ পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ০১নম্বর ওয়ার্ডের নুরুল আমিন মোল্লাল ছোট ছেলে এবং ঢাকা কাজী নজরুল ইসলাম কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র। গত বছর ১৯ জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানে ঢাকার কাজী নজরুর কলেজের মেধাবি ছাত্র যাত্রাবাড়ি ব্রিজে মিছে গুলিবিদ্ব হয়ে অসুস্থ হয়ে পরলে সহপাঠিরা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

পরে ২০ জুলাই রাত ১১ টার সময় এ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়ি দশমিনা উপজেলায় নিয়ে আসা হয় এবং ২১ জুলাই সকালে জানাজা শেষে পারিবারিক গ্ররস্থানে দাফন করা হয়।

অপরদিকে জোহর নামাজের পরে উপজেলা পরিষদ মসজিদ জামে মসজিদে গনঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদের স্মরণে দশমিনা উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া মোনাজ অনুষ্ঠিত হয়েছে।

সময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের  আহবায়ক কাজী তানভীর হাসান রিডেন,সদস্য সচিব গাজী সালাউদ্দিন,সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজীব, সদস্য সচিব হাসান আহমেদ জিদনী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। 

নিহত শহীদ জিহাদের বাবা নুরুল আমিন মোল্লা বলেন, আমার ছেলের আজ প্রথম মৃত্যুবার্ষিকী আমার ছেলে সহজ সরল ছিলো। ওকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন ছিলো। গত বছর ১৯ জুলাই বিকেলে শুনতে পাই আমার ছেলে গুলি খায়, সন্ধ্যায় শুনি মারা যায়। আমার ছেলের মারা যাবার কথা শুনে আমার পরিবারের সকল স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। আমার ছেলের হত্যাকারিদের ফাসির দাবি করছি। তা হলে মরেও শান্তি পাবো।

উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শহীদ জিহাদের সমাধিতে পুস্পস্তবক অর্পন শেষে বলেন, শহীদ জিহাদ আমাদের অনুপ্রেরনা। জুলাইয়ের আন্দোলনে জিহাদের মতো হাজারো ছাত্র জনতাকে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আন্দোলনে নিহত সকলের আত্নার মাগফেরাত কামান করছি। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা তার অনুসারিদের দ্রুত সময়ের মধ্যে দেশে এনে বিচার প্রক্রিয়া শেষ করার আহবান জানাই।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর