ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

খুলনায় মদপানে ৪ জনের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৯:২১ পিএম

খুলনার বয়রা এলাকায় মদপানের পর বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  মৃতরা হলেন- নগরীর বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার সাবু (৬০), বয়রা জংশন রোড এলাকার গৌতম কুমার বিশ্বাস (৪৭) ও বয়রা পাবলিক কলেজের পেছনের এলাকার তোতা (৬০)। এর মধ্যে তোতার মরদেহ বরিশালে গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সাত্তার নামে আরেক ব্যক্তি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে।  

পুলিশের একটি সূত্র জানায়, হাতে বানানো মদ খেয়ে ওই চারজনের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সাথে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। ওই পাঁচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খান আহমেদ ইসতিয়াক বলেন, হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। ওই দুইজনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।  

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বয়রা এলাকায় বাবু, সাবু, তোতা ও গৌতম নামে চারজনের মৃত্যু হয়েছে। শুনেছি মদপানে তাদের মৃত্যু হয়েছে। তবে পোস্টমর্টেম করলে সঠিক তথ্য জানা যাবে।  

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর