ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

গোপালগঞ্জে নিরীহ জনসাধারণ ও গণ গ্রেফতারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:০৩ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিরীহ সাধারণ মানুষদের হয়রানি ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ রোববার উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে তারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।

এস এম মহিউদ্দিন বলেন, গত বুধবার (১৬ জুলাই) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করে। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও ১৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করে। এই মামলায় উপজেলা সাধারণ মানুষদের গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামিই সাধারণ মানুষ। বেশির ভাগই রাজনীতির সাথে জড়িত নেই। তাহলে কি ভাবে, কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামি করা হলে?

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন।কিন্তু তখন একজন ব্যক্তিকেও আপনারা আটক করতে পারেননি।আপনাদের কাছে তো ফুটেজ আছে ।আপনারা এই ফুটেজ দেখে আসামি করে গ্রেপ্তার করতে পারতেন।কিন্তু আপনার তা না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আপনার যদি সেই মানুষদের হয়রানি করেন তা হলে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এর প্রতিরোধ করবো। এ ছাড়াও সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান,রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,যুবদলের সদস্য সচিব মান্নান শেখ,ছাত্রদলের আহবায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর