ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নেত্রকোনায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

 নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের একটি বাড়ির বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল নটার দিকে দুর্গাপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

মারা যাওয়া স্বামী-স্ত্রী হলেন: দুর্গাপুর সদরের চকলেঙ্গুরা গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিমুদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ রাজমিস্ত্রিও কাজ করতো। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ শ্বশুর রহিম উদ্দিনের বাড়িতেই থাকতেন। তাদেও দেড় বছরের একটি মেয়ে শিশু রয়েছে। রবিবার ভোরে শ্বশুরবাড়ির লোকজন বসত ঘরের আড়ায় তাদেও দুজনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সকাল নটার দিকে লাশ দুটি উদ্দার করে।

ওসি মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর আরও নিশ্চিত হওয়া যাবে। উদ্ধারের পর লাশ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর